ঢাকা | 04 February 2026

ভূঞাপুরে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ভূঞাপুরে ভোটের বিনিময়ে টাকা দেয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। বুধবার উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এই ঘটনা ঘটে। ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক  ও জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ জামায়াতের নেতাকর্মীরা ওই এলাকায় তাদের প্রার্থীর জন্য ভোট চাইতে যান। পরে ভোটারদের তারা টাকা দিয়েছেন বলে তাদের ভিডিও ধারন করে স্থানীয়রা। 

ধারন করা ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যাক্তি পাঁচশ এক হাজার টাকার নোট দেখাচ্ছেন। টাকা দেখিয়ে তারা দাবী করছেন, ভোটের জন্য এই টাকা জামায়াতের নেতাকর্মীরা তাদের বিতরণ করেছেন। পরে এই ঘটনার ভিডিও মুহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। এই ঘটায় জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেন

এদিকে ভাইরাল হওয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির। 

এই ঘটনায় বিকেলে জামায়াতের নেতাকর্মীরা বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবী করেছেন। 

অভিযোগে বলা হয়, উপজেলার জগৎপুরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের বাধা দেয়। এ সময় অভিযুক্তরা ভোটারদের মাঝে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করে গলায় থাকা মাফলার টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাঁদের সঙ্গীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন, ভোট চাইতে দলের নেতাকর্মীরা অর্জুনা এলাকায় যায়। এসময় বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে  টাকা বের করে এই ঘটনা ঘটিয়ে জামায়াতের উপর দোষ চাপানো হচ্ছে। এই অপপ্রচারের নিন্দা জানাই। এই ঘটনাসহ নেতাকর্মীদের উপর হামলা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ