ঢাকা | 28 February 2026

গাজীপুরে আলোকিত পরিবহনে ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 মধুপুরের জনপ্রিয় বাস সার্ভিস আলোকিত বাস দুর্ঘটনার স্বীকার হয়েছে। আলোকিত প্রথমে ছেড়ে যাওয়া বাসটি গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় পৌছালে  বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

এ সময় আহত হয়েছেন একজন।শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল মধুপুর  থেকে ঢাকাগামী আলোকিত বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে সড়কের সঙ্গে ঘর্ষণ খেতে থাকে। এতে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে বাসে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনার চেস্টা করেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ