সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, সিডিসি’র চেয়ারপার্সন ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান,একাডেমিক কাউন্সিলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান ভুলু, ভাইস চেয়ারপার্সন ড. ফনীন্দ্র লাল পাল, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশারফ হোসেনসহ জনপ্রতিনিধি, সুধীমন্ডলী, অভিভাবক ও গুড নেইবারস বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি কন্যাশিশুর আত্মবিশ্বাস, নিরাপত্তা ও স্বপ্ন বাস্তবায়নের পেছনে একজন বাবার ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যাসন্তানের প্রতি বৈষম্য দূর করে শিক্ষা, সুরক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবারের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে অনুষ্ঠানে অংশ নেওয়া বাবারা তাঁদের কন্যাসন্তানের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে দায়িত্বশীলভাবে ভূমিকা পালনের অঙ্গীকার করে শপথ বাক্য পাঠ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সমাজে কন্যাসন্তানের প্রতি অনুকরণীয় দায়িত্ব পালন এবং ইতিবাচক পিতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনজন শ্রেষ্ঠ বাবার হাতে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এই আয়োজনের মাধ্যমে কন্যাশিশুবান্ধব পরিবার ও দায়িত্বশীল পিতৃত্বের বার্তা সমাজে আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।