ঢাকা | 23 August 2026

সরিষাবাড়ীতে মিথ্যা মামলা অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
​জামালপুরের সরিষাবাড়ীতে পতিত ফ্যাসিস্টের দোসর, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে সাধারণ জনগণের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়ন এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন,  যুব বিষয়ক সম্পাদক আসলাম হোসেন বাচ্চু, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সালেহীন সাগর, ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি তোতা মিয়াসহ এলাকাবাসী। 

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী সরকার পতনের পরেও ফ্যাসিবাদের দোসররা এখনও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে। সাধারণ মানুষকে জিম্মি করে তাদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যদি দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের ওপর নির্যাতন বন্ধ না হয় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা না হয়, তবে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ