ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৪ অক্টোবর/২৬) প্রিয়া সিনেমা হল ওমেসার্স নবী হোসেনের কর্ণধার হাজী মো. নবী হোসেনের বাসায় আগুনে নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়। এছাড়াও গত মঙ্গলবার শত বছরের স্মৃতিবিজড়িত প্রত্নতাত্ত্বিক নির্দশন ঝলমল সিনেমা হল ও নাট্যমন্দিরের আর্কিটেকচারভিউ ভস্মীভূত হয়েছে। একই সময় ভস্মিভূত হয় পাঁচটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকার মালামাল।
ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স নবী হোসেন ও প্রিয়া সিনেমা হলেরকর্ণধার নবী হোসেন জানান,বুধবার সকাল ৯টার দিকে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতের মধ্যে বাসার ৬টি কক্ষে ছড়িয়ে যায়। এতে নগদ প্রায় সাড়ে ৬লাখ কা,স্বর্ণালংকার,আসবাবপত্র,জমিরদলিলপত্রসহ কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়। মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজের কর্ণধার মাসুদ করিম জানান, ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাগজপত্র, ব্যাংকের চেক, পরিবারের সদস্য মাহমুদা আক্তার, মাছুমা খানম তোফা, আছমা আক্তারের ব্যাংকের চেক, জাতীয় ভোটার আইডি, জন্মনিবন্ধন ও পরিবারের সদস্যদের সার্টিফিকেট পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ভরি গহনা ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়েগৌরীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।