ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ এবং নিরপেক্ষ করার লক্ষে জনসচেতনতা ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীতে যৌথ বাহিনীর সশস্ত্র টহল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৮ ফেব্রæয়ারী) সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে যৌথ বাহিনীর সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষণ ও জনসচেতনতামূল কার্যক্রম ও নিরাপত্তার বর্তা সকলের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে যৌথ বাহিনীর মহড়া শুরু হয়।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সায়েম ইমানের উপস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের সংসদীয় নির্বাচনী আসন টাঙ্গাইল-১ ধনবাড়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মারুফ এর নেতৃত্বে ১১০ জন সৈনিক ও বিজিবি সুবেদার নজরুল ইসলাম পাটোয়ারীর নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য এবং ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক এর নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য নিয়ে টহল মহড়া শুরু হয়।
স্থানীয় ভোটর আসাদুজ্জামান জানায়, আশাকরি সেনাবাহিনী জনগণের আস্থা রক্ষা করবে। অপর ভোটার জাহিদ হাসান, শাহ আলম, রফিকুল ইসলাম ও সোহেল রানা টহল বিষয়ে সন্তোষ প্রকাশ করে জানায় এই টহল চলমান থাকলে আমরা নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারব।
টাঙ্গাইল-১ আসনের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত জানান, আমরা বিজিবি, পুলিশ, র্যাব ও সিভিল প্রশাসনের সহযোগীতায় ভোটারা যাতে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রদান করতে পারে এবং নির্বাচন সফল ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষে আমাদের টহল কার্যক্রম অব্যহত থাকবে।