ঢাকা | 23 September 2026

টাঙ্গাইল জেলা যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
পরিকল্পিত সন্ত্রাস ও দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন বলেন, 'বিগত ১৭ বছর ধরে একটি গোষ্ঠী জনগণের তোয়াক্কা না করে গায়ের জোরে ও প্রশাসনের সহায়তায় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। তারা হাজার হাজার নেতাকর্মীর ওপর নির্যাতন চালিয়েছে, হত্যা ও গুমের রাজনীতি করেছে। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের মুখে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। বর্তমানেও যারা দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করতে নতুন করে ষড়যন্ত্র করছে, তাদের এ দেশের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই।' তিনি সাধারণ জনগণ ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি শাহীন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম শাতিল, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনিরুজ্জামান জুয়েল বক্তব্য রাখেন।

এছাড়া জেলা, উপজেলা ও শহর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ