ঢাকা | 11 November 2026

মন্ত্রী আযম খানের পক্ষে করা মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতার ভাই বাদল জামিনে মুক্ত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও তার পিএস সাদেকুল ইসলাম সবুজকে হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ও শেয়ার দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতার ভাই ব্যবসায়ী বাদল মিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে তিনি টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি পান। 

মো. বাদল মিয়া (৪৮) বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের ছোট ভাই। এরআগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাশিল বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

এদিকে, একজন বিএনপির ত্যাগী নেতার ভাইকে গ্রেফতারের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কাজী শহীদুল ইসলামের অনুসারীসহ অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

 
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ' টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে কারাগার থেকে ছোট ভাই ব্যবসায়ী বাদল মুক্তি পেয়ে বাসায় এসেছে। এটি একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছে।’

মামলা সূত্রে জানা গেছে, জনৈক তানভীর আহসান সুমন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নামের একটি ফেসবুক গ্রুপে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের ছবি ব্যবহার করে একটি পোস্ট দেয়। পোস্টটিতে লেখা রয়েছে “মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী তিনি একজন মুক্তিযুদ্ধের বিরোধী মানুষ। মুক্তিযুদ্ধ মন্ত্রী হওয়ার তার কোন যোগ্যতা নেই। তার অপসারণ চাই।” এ পোস্টটি মামলার ২ নম্বর আসামী শাহাদাত মিয়া তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। এছাড়াও মন্ত্রীর পিএস সাদেকুল ইসলাম সবুজের ছবি ব্যবহার করে সখিপুর এবং দেশবিদেশের নিউজ নামের অপর একটি ফেজবুক পেইজ থেকে একটি আপত্তিকর পোস্ট দেয়া হয়। পোস্টটিতে লেখা আছে “শশুর বাড়ীর লোক নাটোরে চঝ সবুজ”। বিষয়টি নজরে আসায় ৬ নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকার আসাদুজ্জামানের ছেলে ইবাদুল ইসলাম (৩২) বাদি হয়ে বাসাইল থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(১)/২৭(১) ধারায় ব্যবসায়ী বাদলসহ ৩জনের নাম উল্লেখ ও ৩/৪জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।






কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ