ঢাকা | 09 August 2026

ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ফজলে হাসান ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বগাজান কেন্দ্রীয় জামে মসজিদের পেছনের পরিত্যক্ত পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসীর বরাতে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তিকে আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তাঁর কথাবার্তা ও আচরণে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ ছিল বলে স্থানীয়দের ধারণা। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় বা স্থায়ী ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ