ঢাকা | 26 August 2026

মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি মো: জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহসভাপতি লিলি সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখার সাবেক আমির অধ্যক্ষ মোন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার,মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আঃ হামিদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় মধুপুর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে মধুপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ