টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৬মে) উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখায় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি মধুপুর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল মজিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব নিতাই চন্দ্র কর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জল বৈরাগী, একাডেমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. নাজমুল হক প্রমূখ।
এ-সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সালমা আফরোজ, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ, সদস্য ও পাঁচ পোটল ডিগ্রি কলেজ সহকারি অধ্যাপক ফিরোজ আহমেদ বাবুল, সদস্য নাজিবুল বাশারসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।