ঢাকা | 24 August 2026

সখীপুরে ৫৫ খন্ড শালগজারি কাঠ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে ৫৫ খন্ড অবৈধ শালগজারি কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাহারতা রামখা বাজার এলাকায় সাবেক পৌর কাউন্সিলর এখলাস হায়াতের বাড়ির পাশ থেকে কাঠগুলো উদ্ধার করা হয়। বহেড়াতৈল রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুমিজ্জামান জানান, কাঠগুলো বিপ্লব নামের স্থানীয় এক ব্যক্তির বলে জানা গেছে। তবে এতে সাবেক কাউন্সিলর এখলাস হায়াত জড়িত কি-না এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। 

বন বিভাগের স্থানীয় রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, বহেড়াতৈল রেঞ্জের আন্দি ও কচুয়া বিটের বন কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সাবেক কাউন্সিলর এখলাস হায়াতের বাড়ির পাশ থেকে ৫৫ খন্ড শালগজারি কাঠ জব্দ করা হয়। পরে কাঠগুলো দুটি ট্রলি-ট্রাক্টর ভর্তি করে বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুমিজ্জামান বলেন, মধ্যরাতে অভিযান চালিয়ে শালগজারি কাঠগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ