ঢাকা | 26 November 2026

টাঙ্গাইলে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 26, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আবু সাঈদ। ছবির ক্যাপশন: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আবু সাঈদ।
ad728
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আজ ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ। এতে টাঙ্গাইল জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে সরকারি দাপ্তরিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার, তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন প্রস্তুত, কর্মদক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজীকরণে আধুনিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশাসনিক কাজের সহায়ক হিসেবে দায়িত্বশীলভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে AI-উৎপাদিত তথ্য ব্যবহারের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই এবং প্রশাসনিক ও আইনগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য ও প্রচলিত বিধি-বিধান অনুসরণের নির্দেশনা দেন।
সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ তথ্য ও নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এ সময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, দ্বিস্তরবিশিষ্ট যাচাইকরণ, সন্দেহজনক লিংক ও ই-মেইল এড়িয়ে চলা এবং অননুমোদিত প্ল্যাটফর্মে সংবেদনশীল দাপ্তরিক তথ্য শেয়ার না করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক বলেন, প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার দাপ্তরিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে পারে।
আধুনিক প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিরাপদ, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন, টাঙ্গাইলের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ