ঢাকা | 26 November 2026

টাঙ্গাইালে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন মনিটরিং টিমের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসএসের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। পরিবেশ অধিদফতরের পরিচালক মো. মাহাবুব জামিলের সভাপতিত্বে পরিবেশ আইন ও বিধিমালার আলোকে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট কার্যক্রম বিষয়ে উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক সৈয়দ আহম্মদ কবীর।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. জহুরুল ইসলাম তালুকদার।


বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পরিবেশ অধিদফতরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা এবং দূষণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ