ঢাকা | 10 May 2026

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে উপকারভোগীদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নতুন ঘর নির্মাণের জন্য ৬৫ হাজার টাকা, গরু কেনার জন্য ৪৫ হাজার টাকা এবং ল্যাট্রিন নির্মাণের জন্য ২১ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও গর্ভবতী নারীসহ মোট ৬৮ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিসিআরএম বিভাগের পরিচালক মো. রেজাউল করিম, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহীন, নির্বাহী সদস্য মো. সামছুর রহমান চৌধুরী, সদস্য শাহীন আকন্দ, দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিত ভাবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হলে ভবিষ্যতেও আরও সহায়তা পাওয়া সম্ভব হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ