ঢাকা | 02 November 2026

টাঙ্গাইল জেলা যুব সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মোকলেস মিয়া

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল জেলা যুব সমিতি, ঢাকার ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোকলেস মিয়া। তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ব্যক্তিগত কর্মকর্তা।

রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্টে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় কণ্ঠভোটে মোকলেস মিয়াসহ ১৫ জনকে নতুন সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ছিল ২৭ সদস্যের। সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন অনুযায়ী কমিটির সদস্যসংখ্যা ৪৩ জন হওয়ায় শূন্য পদ পূরণে নতুন করে ১৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কমিটির সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোকলেস মিয়া।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার প্রতি আপনাদের আস্থা ও ভালোবাসা নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি, পদ নয়- দায়িত্বই একজন মানুষের প্রকৃত পরিচয়।’

মোকলেস মিয়া আরও বলেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা, উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চান তিনি। এ জন্য সবার সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, গত ১১ মে রাজধানীর নিকুঞ্জ-২-এ টাঙ্গাইল জেলা সমিতির নিজস্ব ভবনে টাঙ্গাইল জেলা যুব সমিতি, ঢাকার ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নজরুল ইসলাম ও শাহ আলম পরিষদ এবং শফি মাহমুদ চৌধুরী ও সাইফুল ইসলাম সবুজ পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয় নজরুল ইসলাম ও শাহ আলম পরিষদ। এতে সভাপতি নির্বাচিত হন নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হন শাহ আলম শাওন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ