ঢাকা | 24 November 2026

ময়মনসিংহে পিএমকের বিনামূল্যে চিকিৎসা সেবা ও চশমা বিতরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহ জেলার কালিবাড়ী শাখায় পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং চশমা বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সংস্থাটির কালিবাড়ী শাখা অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রায় ৫০০ গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ, চক্ষু রোগীদের পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন-ডা. কামরুল হাসান, ডা. ফেরদৌসুর রহমান ডা. আরিফ হোসেন, ডা. মহসিনা আহম্মেদ কেয়া, ডা. রাসেল সরকার, ডা. মেহেদী হাসান লিমন, এবং ডা. ফজলু রহমান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএমকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. হাবিবুর রহমান, জোনাল হিসাবরক্ষক কর্মকর্তা মো. আবু সাঈদ, কালিবাড়ী শাখা ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক শরিফুল ইসলাম এবং সিনিয়র ক্রেডিট অফিসার দুলাল সরকার। 

পিএমকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. হাবিবুর রহমান বলেন, সংস্থার সব শাখাতেই বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জোনের কালিবাড়ী শাখায় অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র, ওষুধ, চশমা ও চোখের ড্রপ দেওয়া হয়েছে। ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন কর্মসূচির পাশাপাশি আমরা স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছি। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। শাখার গ্রাহকসহ এলাকার মা, শিশু ও সব বয়সী অতিদরিদ্র মানুষের পাশে আমরা প্রতি বছর এভাবেই থাকতে চাই। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ