টাঙ্গাইলের বাসাইলে ‘মানবিক আহার কেন্দ্রের’ উদ্যোগে শতাধিক হত-দরিদ্র পরিবাবের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকায় মানবিক আহার কেন্দ্রের কার্যালয়ের সামনে থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবিক আহার কেন্দ্রের প্রতিষ্ঠাতা হযরত আবু বকর ছিদ্দিক, সদস্য মো. মফিজুর রহমান, মো. জুয়েল হোসেন, সাজ্জাদ হোসেন জনি, মো. মামুন মিয়া, পারভেজ মিয়া, আহাম্মেদ মিয়া, সিয়াম মিয়া, আকাশ বাউল প্রমুখ।
ইফতার সামগ্রী হিসেবে খেঁজুর, চিনি, ছোলা ও ডাউল বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীর মাঝে খাতা-কলম বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ‘মানবিক আহার কেন্দ্র’টি ২০২৫ সালের ১৪ আগস্টে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সপ্তাহে একদিন অর্ধশত অসহায় মানুষকে খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়াও হত-দরিদ্র, দুস্থ, অসহায় ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।