ঢাকা | 13 August 2026

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, এক ঘন্টা যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jun 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

অবরোধ কর্মসূচিতে অংশ নেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর ও পড়াইখালি এলাকার বাসিন্দারা। এছাড়া মির্জাপুর উপজেলার মহেরা, জামুর্কী ও পাকুল্লা এলাকার বিদ্যুৎ বিভ্রাট ও অতিরিক্ত লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

পরে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। তাদের আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ