ঢাকা | 17 September 2026

বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদন্ড

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে উত্ত্যক্তের অভিযোগে মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদ- দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দন্ডাদেশ  দেন।
 দন্ডপ্রাপ্ত মারুফ মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী এলাকায় এক নারীকে উত্ত্যক্তের অপরাধে মারুফ মিয়াকে আটক করে পুলিশ। পরে মারুফ ভ্রাম্যমাণ আদালতে উত্ত্যক্তের কথা স্বীকার করায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।  দন্ডাদেশের পর মারুফকে পুলিশি হেফাজতে কারাগারে পাঠানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এতথ্যটি নিশ্চিত করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ