পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলাদল।
শুক্রবার (২০নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সিনিয়র জেনার সম্পাদক অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিত ভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বর্তমান স্থিতিশীল পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই মোকাবেলা করবে ইনশাল্লাহ।
বিক্ষোভ মিছিলে জেলা মহিলা দলের সকল পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।