মধুপুরে ভূমি সেবার মান ও সুশাসন নিশ্চিতত করণে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার উপজেলা ভূমি অফিসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাকের ভূমি বিষয়ক আহবায়ক শ্রীকুমার গুহ নিয়োগি।
দুর্নীতিবিরোধী আন্দোলন ও ভূমি সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুরের সহকারি কমিশনার ভূমি নঈম উদ্দীন।
সহকারি কমিশনার নঈম উদ্দীন বলেন, যে কেউ যদি ভূমির সমস্যা নিয়ে আমার কাছে আসে এবং কাগজপত্রে যদি কোন সমস্যা না থাকে, সেক্ষেত্রে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করি। আমার কর্মীদেরও আমি একইভাবে সহযোগিতার নির্দেশনা দিয়েছি। কাজেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।আমি আপনাদের সহযোগিতায় মধুপুরের ভূমি সেবার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চাই”।
তিনি আরও বলেন, ”আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে ইতিমধ্যে কাজ চলছে। বন বিভাগ, ভূমি অফিস ও জয়েনশাহীর আদিবাসী নেতারা সকলে মিলে আদিবাসীদের ভূমির সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে। অতি শীঘ্রই উক্ত সমস্যা সমাধান হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টিআইবি’র মোঃসনাকের সভাপতি বজলুর রশিদ খান, এরিয়া কো অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং, সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, অজয় মৃ, শামসুল আলম, সাদের আলী, সনাক সদস্য, ইয়েস সহ দলনেতা পূর্ন প্রসাদ নিলয়, সজিব ইসলাম প্রমূখ।