ঢাকা | 15 August 2026

মির্জাপুরে কন্যাশিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের মির্জাপুরে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহতরা হলেন, কনিকা আক্তার (২৪) এবং তার কন্যাশিশু।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার আনাতাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রাম থেকে মা ও শিশু মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কনিকা আক্তার তার শিশুকন্যাকে গলা টিপে হত্যা করেন। এরপর আত্মহত্যা করেছেন তিনি। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। কনিকার স্বামী রাজিব মিয়া সিলেটে থাকেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন,  “খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ