ঢাকা | 05 March 2026

টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর কৃষক দলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর কৃষকদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় শহরের মেন রোডস্থ পরশ মনি সৈয়দ প্লাজার দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। প্রধান আলোচক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা কৃষকদলের সদস্য সচিব শামিমুর রহমান খান ভিপি শামীম, পৌর কৃষকদলের আহ্বায়ক দেওয়ান সাইফুল ইসলাম লিটনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি করেন সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কাউসার আহমেদ। এসময় সদর ও পৌর কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক ও শামছুল কবীর জীবন উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা দায়িত্ব পালন করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ