টাঙ্গাইলের মধুপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক-বালিকা) ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জলছত্র স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুর রহমানসহ সরকারী শিক্ষা অফিসারবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সন্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলী।