ঢাকা | 02 May 2026

এসএসএস-এর সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
এসএসএস-এর সহযোগিতায় এসআইসিআইপি ও পিকেএসএফ-এর উদ্যোগে এসএসএস টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং সেন্টার এর সার্বিক সহযোগিতায় গত ২৩ এপ্রিল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেনটেনেন্স কোর্সের প্রথম প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএসএস-এর সিনিয়র পরিচালক (ঋণ) সন্তোষ চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ও ইসিডিপি’র বিভাগীয় প্রধান অদিতি আরজু, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এএইচএম আকরাম হোসেন ও পিকেএসএফ-এর এডমিন এন্ড লজিস্টিক অফিসার নুরুল আমিন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিভিইটিজি’র অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান। প্রশিক্ষণের প্রথম ব্যাচে ৭৫ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইমুন নাহার।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ