ঢাকা | 07 May 2026

দেলদুয়ারে এসিল্যান্ডের হস্তক্ষেপে উদ্ধার হলো বৃদ্ধার টাকা, ফিরে পেলেন শেষ সম্বল

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের দেলদুয়ারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলামের সময়োচিত হস্তক্ষেপে ভূমি অধিগ্রহণের আত্মসাৎ হওয়া টাকা ফেরত পেয়েছেন এক অসহায় বৃদ্ধা। টাকা হাতে পেয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা কাটিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন দেলদুয়ার শানবাড়ী এলাকার মৃত সিকীম মিয়ার মেয়ে রেজিয়া বেগম।

ঘটনার প্রেক্ষাপট জানা যায়, দেলদুয়ার-লাউহাটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় সরকার কর্তৃক বরাদ্দ পাওয়া রেজিয়া বেগমের একটি ঘর অধিগ্রহণ করা হয়। ঘরটির ক্ষতিপূরণ বাবদ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে ২ লক্ষ টাকা প্রদান করা হয়। তবে অভিযোগ ওঠে, রেজিয়া বেগমের ভাই ইয়াকুব আলী সেই টাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং দীর্ঘ দিন ধরে তা বোনকে না দিয়ে আত্মসাতের অপচেষ্টা চালান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।

নিরুপায় হয়ে বৃদ্ধা রেজিয়া বেগম বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলামকে জানান। অভিযোগটি পাওয়ামাত্রই তিনি তাৎক্ষণিক আমলে নেন। এরপর উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে তলব করে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে বুধবার শুনানি গ্রহণ করেন। শুনানিতে সত্যতা প্রমাণিত হওয়ায় এসিল্যান্ডের কঠোর নির্দেশনায় বৃদ্ধার পাওনা টাকা ২ লক্ষের মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার করে তাঁর হাতে তুলে দেওয়া হয় এবং বাকী টাকা পরিশোধের জন্য সময় নির্ধারণ করে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাক্ষীর উপস্থিতিতে অঙ্গীকারনামায় (স্ট্যাম্পে) স্বাক্ষর রাখা হয়। নিজের প্রাপ্য টাকা ফিরে পাওয়ার আশায় আবেগাপ্লুত রেজিয়া বেগম প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম বলেন: সাধারণ নাগরিকরা প্রশাসনের কাছে কিছু মৌলিক প্রত্যাশা পোষণ করে। যার মধ্যে ন্যায়বিচার প্রাপ্তি অন্যতম গুরুত্বপূর্ণ। অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, ইনশা আল্লাহ।
স্থানীয়রা প্রশাসনের এমন জনবান্ধব ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ