ঢাকা | 04 August 2026

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন

বিশেষ প্রতিবেদক, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগে বরাদ্দকৃত ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে পরীক্ষাগারটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, ময়মনসিংহ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির বলেন, মানুষ জীবন ধারণের জন্য যে খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যের মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে খাদ্যের মান তদারকি করা হয়। এখন থেকে অভিযানের সময় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে খাদ্যের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

তিনি বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে এই পরীক্ষাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আধুনিক পরীক্ষাগার সরঞ্জাম সরবরাহ করায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বিভাগীয় কমিশনার আরও আশা প্রকাশ করেন, ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার চালুর ফলে সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ