ঢাকা | 20 August 2026

ঘাটাইল ও কালিহাতি থানা পরিদর্শন করেন টাঙ্গাইলের পুুলিশ সুপার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা পরিদর্শন করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয়কে ঘাটাইল থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি ঘাটাইল থানার চৌকিদার (গ্রাম পুলিশ) সদস্যদের প্যারেড পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় চাহিদা ও সার্বিক বিষয়াদি মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলা সংক্রান্ত কার্যক্রম, তদন্তের অগ্রগতি, সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে কালিহাতি থানা আকস্মিক পরিদর্শন করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এ সময় থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় চাহিদা ও সার্বিক বিষয়াদি মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় জনাব ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অফিসার ইনচার্জ, ঘাটাইল ও কালিহাতি থানা, টাঙ্গাইলসহ উক্ত থানাদ্বয়ে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ