ঢাকা | 23 August 2026

সখীপুরে সহপাঠীদের মানবিকতার গল্পে প্রধানমন্ত্রীর সাড়া: সহায়তা পৌঁছে দিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাসের পর মিষ্টি কেনার টাকা নিয়ে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের পাশে দাঁড়িয়েছিল একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের এমন মানবিকতার গল্পে সাড়া দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনে উপস্থিত হয়ে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা তুলে দেন। এ সময় তিনি আরও তিন লাখ টাকা প্রদানের আশ্বাস দিয়েছেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম, ডেপুটি এ্যার্টনি জেনারেল দেওয়ান হুমায়ুন কবীর রিপন, সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম মামুনুর রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েক দিন আগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী নাঈম হাসানের মা লাইলী বেগমের শরীরে ক্যানসারের জীবাণু শনাক্ত হয়। এ রোগের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল নাঈমের পরিবার দিশেহারা হয়ে পড়ে। সংবাদটি কানে যেতেই নাঈমের সহপাঠীরা সিদ্ধান্ত নেয়—এবার এসএসসি পাসের আনন্দে মিষ্টিমুখ না করে অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাবে। পরে তাঁরা গত ১৬ আগস্ট নাঈমের দাদা আব্দুস সাত্তার সিকদারের হাতে ২০ হাজার টাকা তুলে দেয়। 

এ নিয়ে গত ১৬ আগস্ট কয়েকটি জাতীয় দৈনিকে "এসএসসি পাসের মিষ্টির টাকা নিয়ে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের পাশে একদল শিক্ষার্থী" শিরোনামে সংবাদ প্রকাশ হলে মুহূর্তের মধ্যে সংবাদটি দেশজুড়ে ছড়িয়ে পড়ে। প্রশংসায় ভাসতে থাকেন-এমন মানবিক উদ্যোগ গ্রহণকারী শিক্ষার্থীরা। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপিকে ক্যান্সার আক্রান্ত ওই মায়ের জন্য সহযোগিতার কথা জানানো হয়।
 
শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি ক্যান্সার আক্রান্ত মায়ের বাড়িতে গিয়েছিলাম এবং কলতান বিদ্যানিকেতনে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গ কথা বলেছি। চিকিৎসার জন্য অনুদান তুলে দিয়েছি। এ জন্য আরও কি ব্যবস্থা করতে হয় তারও খোঁজ নিয়েছি। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ