ঢাকা | 14 September 2026

কুরতুবী তাহফীযুল কুরআন মাদরাসার ১১ ছাত্রের হিফয সম্পন্ন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
কুরতুবী তাহফীযুল কুরআন মাদরাসার ১১ জন ছাত্র হিফয সম্পন্ন করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে টাঙ্গাইল শহরের সাবালিয়া একাডেমিক ক্যাম্পাসে হিফয সমাপনী সবক গ্রহণ ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুরতুবী মাদরাসা টাঙ্গাইলের চেয়ারম্যান হারুনুর রশীদ খান। সমাপনী সবক গ্রহণ করেন হিফয বিভাগীয় প্রধান ইমাম উদ্দিন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন কুরতুবী সাংস্কৃতিক সংসদের প্রশিক্ষক অরণ্য ইমতিয়াজ। উদ্বোধনী বক্তব্য দেন আব্দুল ওহাব। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন আমিমুল ইহসান মাদানি। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সরদার আব্দুল মোতালেব।  

হিফয সমাপনী শিক্ষার্থীরা হলেন সালমান ফার্সি, আব্দুল ওয়াহিদ, রুহল আমিন, মোহাম্মদ আলী, ফাহিম তালুকদার, সোয়াদ হোসেন, মারুফ হাসান, কামরুল হাসান তাজ, আরাফাত রহমান, শাওন আহমেদ ও ফারহান লাবিব লিসান।
পরে হিফয সমাপনী ছাত্রদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ