ঢাকা | 21 October 2026

মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার থানায় অভিযোগ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
‎টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ আঃ খালেক (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ  দায়ের করা হয়েছে।

‎  সোমবার  (১৯ অক্টোবর ) বিকেলে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের বোকার বাইদ (নতুন বাজার) এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আঃ খালেক একই এলাকার মৃত  বসু চকদারের ছেলে।

‎অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোকার বাইদ এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক মোঃ আলমগীর হোসেন কাজের প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন। গত ১৯ অক্টোবর বিকেল আনুমানিক তিনটার দিকে  তার ৫ বছর বয়সী শিশু কন্যাকে  কলা দেওয়ার কথা বলে নিজের বাড়িতে ঘরে  ডেকে নিয়ে যান প্রতিবেশী বৃদ্ধ আঃ খালেক। শিশুটি ১৫-২০ মিনিট পর ঘরে ফিরে না আসায় তার মা মোছাঃ আকলিমা খাতুন তাকে খুঁজতে খালেকের বাড়িতে যান।

‎বাড়িতে কাউকে না পেয়ে ঘরের টিনের দরজার বাইরে থেকে শব্দ শুনতে পেয়ে  দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় খালেককে শিশুটির পরিহিত পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করতে দেখেন তার মা। আকলিমা খাতুন তাৎক্ষণিক চিৎকার দিলে এবং দরজার ছিটকানি আটকে দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত আঃ খালেক ছিটকানি টেনে খুলে পালিয়ে যায়।
‎পরবর্তীতে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন।মঙ্গলবার  মধুপুর থানায় উপস্থিত হয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ  দায়ের করেন।

‎এ বিষয়ে মধুপুর থানা ওসি একে এম ফজলুল হক  জানায়, অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্ব সহকারে  খতিয়ে দেখা হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ