ঢাকা | 25 October 2026

ছদ্মবেশে সীমান্তে সাংবাদিক আলিফ ফকিরের শিরোনামে দেশজুড়ে আলোচিত ছবিটি বদরুজ্জামান পিন্টুর!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 25, 2026 ইং
ছবির ক্যাপশন: নেত্রকোণার দূর্গাপুরে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (সাদা শার্ট) তার স্থলে ছদ্মবেশে ব্যবহৃত ছবিটি পাজ্ঞাবী  পরিহিত বদরুজ্জামান পিন্টুর। ছবির ক্যাপশন: নেত্রকোণার দূর্গাপুরে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (সাদা শার্ট) তার স্থলে ছদ্মবেশে ব্যবহৃত ছবিটি পাজ্ঞাবী পরিহিত বদরুজ্জামান পিন্টুর।
ad728
‘আমি নিহত সাংবাদিক আলিফ নই; আমি এখনো জীবিত আছি, আমার নাম বদরুজ্জামান পিন্টু। আমার ছবি নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের নিউজে ব্যবহৃত হওয়ায় আমি ও আমার পরিবার বিব্রত এবং এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার (২১ অক্টোবর/২৬) কন্টেনক্রিয়েটর বরুদজ্জামান পিন্টু এসব তথ্য নিশ্চিত করেন। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লার মৃত শওকত আকবর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুন নাহারের পুত্র।

পিন্টু বলেন, নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের কর্মজীবন নিয়ে কখনো মুচি, কখনো ফেরিওয়ালা, আবার কখনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছদ্মবেশে সীমান্ত অনুসন্ধানী সাংবাদিকতার তুলে ধরতে ব্যবহৃত ছবির মধ্যে আমার একটি ছবি ব্যবহার করা হয়েছে। যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। 

তিনি আরও জানান, এ ছবিটি তার ফেসবুকে ২০২৫সনের ৩ জুলাই এ ছবিটি ‘দুনিয়াটা একটা রঙ্গমঞ্জ আমি শুধু অভিনেতা’ মন্তব্য জুড়ে আপলোড করা হয়। এ ছবিটিতে ৭১৭ জন লাইক ও ২২৪ জন মন্তব্য করেন। দেশের শীর্ষ জাতীয় দৈনিক, অনলাইন, টেলিভিশন, ফেসবুক ও ইউটিউবে এ ছবিটি (আমার) এখন দেশজুড়ে নিহত আলিফের ছবি হিসাবে ভাইরাল হয়ে গেছে। 

জানা যায়, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আলিফের অনুসন্ধানী সাংবাদিকতা তুলে ধরতে তাকে নিয়ে ‘কখনো মুচি, কখনো ফেরিওয়ালা’ বা ছদ্মভেসে তথ্য সংগ্রহ নিয়ে প্রতিবেদনে একাধিক ছবির মধ্যে আলিফ ফকিরের স্থলে বদরুজ্জামান পিন্টুর ছবি সংবাদে প্রকাশিত হয়। 

আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। 

এদিকে হত্যাকাণ্ডের বিচার চেয়ে ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু এবং নিহতের পরিবারকে সাংবাদিক কল্যাণ ফান্ডসহ রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়। 

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহসভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম রাকিব। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি তিলক রায় টুলু, আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সুজিত কুমার দাস, মশিউর রহমান কাউসার, শেখ বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য কামাল উদ্দিন, রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, সাংবাদিক শামীম আনোয়ার, মোখলেছুর রহমান প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ