যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ১৪ নভেম্বর ২০২৬ইং, শনিবার এক আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী। তিনি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং সমিতির সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী সদস্য ডাঃ পারভেজ শামসের সাবলীল ও চমৎকার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ডায়াবেটিস ও অসংক্রামক রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং সরকারের পাশাপাশি স্থানীয় সামাজিক ও চিকিৎসাসেবামূলক প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে ডায়াবেটিসের ঝুঁকি কমানোর উপায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক জীবনযাত্রার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ এ কে এম মুসা শাহীন তাঁর সমাপনী বক্তব্যে ডায়াবেটিক রোগীদের কল্যাণে সমিতির চলমান সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং আজকের অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর, যুগ্ন সাধারণ সম্পাদক - কাওসার জামান চৌধুরী, জি এম রহমান ফিলিপ, সাংগঠনিক সম্পাদক - নজীব আশরাফ, এড. ফরিদ আহমেদ, জনাব শরীফ উদ্দিন, রহিমা আক্তার রেখা, জনাবা ফরিদা ইয়াসমিন পারভিন, সমিতির মেডিকেল অফিসার ডা. কামাল উদ্দিন আহমদ, ডা. বিশ্বজিৎ রায় চৌধুরী, ডা. আনিকা হাসান, পুষ্টিবিত ফৌজিয়া ইশরাত ফ্লোরাসহ আরো অনেকে।