ঢাকা | 16 November 2026

ভালুকায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাছেন আলী জানান, ভালুকা উপজেলার ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৯৬৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আফজালুর রহমান, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক হুসাইন মোহাম্মদ রুমান ও মো. আতাউল করিম, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার দেবনাথসহ সংশ্লিষ্ট শিক্ষকরা।

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান এবং ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন মো. মোস্তাফিজুর রহমান।#



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ