ঢাকা | 16 November 2026

ধনবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৮৭ জনের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের ধনবাড়ীতে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে প্রশিক্ষণ ও তথ্য সংগ্রহের সরঞ্জাম বিতরণ করা হয়। শনিবার (১৪নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী। আরোও বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী তিনি তার বক্তব্যে বলেন, “ সরকারের এ উদ্যোগের সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সঠিক-নির্ভুল তথ্যসংগ্রহ করতে সততা,নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহব্বান জানান। 

প্রশিক্ষণে উপজেলার ৭ ইউনিয়ন ও ১ পৌরসভার মোট ৭৯ জন তথ্য সংগ্রহকারী ও ৮ জন সুপারভাইজার অংশ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ২ দিন ব্যাপী প্রশিক্ষণটি রবিবার (১৪নভেম্বর) সমাপ্তি ঘটবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ