ঢাকা | 06 September 2026

গৌরীপুরে লোকনাথ ব্রহ্মচারী বাবা’র ২৯৬তম আবির্ভাব উৎসব

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৫ সেপ্টেম্বর/২৬) কালীখলা লোকনাথ মন্দিরের উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারী বাবা’র ২৯৬তম আবির্ভাব উৎসব উপলক্ষ্যে শোভাযাত্রা বের করে। এছাড়াও মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের ধর্মীয় আলোচনা, পুজো অর্চনা, প্রসাদ বিতরণ, প্রার্থনা ও ভক্তিমূলক কর্মসূচিসহ নানা আয়োজনের মধ্যদিয়ে আবির্ভাব দিবস উদযাপিত হয়েছে। মন্দিরের পুরোহিত শংকর ভট্টাচার্য্য প্রধান আলোচক ও পুজোপার্বনে নেতৃত্বে দেন। 

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি অজিত মোদক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু। আলোচনায় অংশ নেন কেমিস্ট্র এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি কানাই লাল দাস, ভজন শীল, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, বিজয় মোদক, গীতা রানী সরকার, সজল সরকার, দিলীপ সরকার, প্রান্ত সরকার, উত্তম ঘোষ, মিঠু ঘোষ প্রমুখ। 

দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত মন্দিরে এসে বাবা লোকনাথের চরণে পুজো ও প্রার্থনায় অংশ নেন। ভক্তদের উপস্থিতিতে গোটা মন্দির চত্বরে মোমবাতি প্রজ্বলন, আগরবাতির সুবাসে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ