ঢাকা | 26 October 2026

টাঙ্গাইলে জামায়াতের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান মেয়র,ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৪) অক্টোবর শহরের আদর্শ সমাজ কল্যাণ অডিটোরিয়ামের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি হুসনি মোবারক বাবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ। জেলা আমীর তার বক্তব্যে দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রার্থীদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি  দিয়ে নির্বাচনে অংশ গ্রহনের জন্য আহবান জানান। 

এতে কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের মাস্টার ট্রেইনার গণ ৪ টি আলাদা আলাদা সেশন পরিচালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য বুরহানুল ইসলাম,  আব্দুস সালাম প্রমুখ। শুরুতে দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ