ঢাকা | 06 February 2026

আগামী সংসদ নির্বাচনে ৫ লাখ ৬০ হাজার আনসার সদস্য মোতায়েন থাকবে: মহাপরিচালক সাজ্জাদ মাহমুদ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েত করা হবে। সে লক্ষে আমাদের সকলের নির্বাচনী প্রস্ততি দরকার। আনসার- ভিডিপি একমাত্র বাহিনী তারা নিয়মিত সদস্য নয়। সমাজে এরা সাধারণ জীবন যাপন করে। শুধু রাষ্ট্রের প্রয়োজনে তাদের জীবন জীবিকা থেকে বের হয়ে রাষ্ট্রকে সেবা দেয়ার জন্য আসে। প্রথম বারের মতো প্রতিটি জেলায় আমরা এ আয়োজন করছি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুুপরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্ততিমূলক সমাবেশে শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনে আনসার সদস্যরা মূল ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশন মোতাবেক সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম হচ্ছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের ২ থেকে ৩ জনকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। সুরক্ষা অ্যাপসে মাধ্যমে নির্বাচনের দিন কোন ঝামেলার রিপোর্ট দেয়ার সাথে সাথেই মোবাইল ট্রাইকিং ফোর্স সক্রিয়ভাবই সেখানে হাজির হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। সকল বাহিনীর সমন্বয়নে আমরা ডিজিটালী ও ফিজিকালী সমন্বয়ন করেছি। এটিই উপজেলা পর্যায়ে ভালো ভূমিকা রাখবে।

এসময় জেলা আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত আনসারের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের ৮ টি আসনে নির্বাচনী ১৩ হাজার ৫ শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ