ঢাকা | 02 May 2026

আটিয়া বন অধ্যাদেশ বাতিলের দাবি জানালেন আহমেদ আযম খান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, স্বৈরশাসক এরশাদের জারি করা ১৯৮২ সালের আটিয়া বন আইন সখীপুরবাসীর কান্নায় পরিণত হয়েছে। সখীপুরবাসী ১৪টি মৌজার জমি কেনা বেচা করতে পারছেনা। খাজনা খারিজ করতে পারছেনা। আমি তাদের কান্নার সাথে সমব্যাথি। এই আইন বাতিল করায় ভূমিকা রাখার জন্য তারা আমাকে বহু আশা করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। 

তিনি ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সমাপনি দিনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আটিয়া বন আইন বাতিলের দাবি তুলে ধরেন।

মন্ত্রী আরও বলেন, বাসাইলবাসী বরাবরই বঞ্চিত। তারা বঞ্চনা থেকে মুক্তি পেতে আমাকে উজার করে ভোট দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তিনি উভয় এলাকার মানুষদের কল্যাণে কাজ করার আহবান জানান।





কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ