ঢাকা | 17 August 2026

আলোহা টাঙ্গাইলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গ্র্যাজুয়েশনধারীদের সনদ প্রদান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশমূলক শিক্ষা প্রতিষ্ঠান আলোহা টাঙ্গাইলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এবং গ্র্যাজুয়েশনধারীদের সনদ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার টাঙ্গাইল নতুন বাসস্টামিনালে আল বাইক পার্টি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। আলোহা টাঙ্গাইল শাখা পরিচালনাকারী রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সেলিম আল মামুন, টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহিনূর ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, ইব্রাহিম খা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান আনোয়ার হোসেন তালুকদার, ইছাপুর নূরে মদিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুজ্জামান খান, আলোহা বাংলাদেশের ব্যবসায়িক পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মনজুর মোরশেদ খান প্রমুখ। এছাড়া শহীদুর রহমান, আব্দুস ছালাম সরকার, মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটির মূল লক্ষ্য শিক্ষার্থীদের আন্তরিক ভালোবাসা, আশা ও নতুন উদ্দীপনায় আলোহা স্বপ্নযাত্রায় শামিল করা। যেসকল শিক্ষার্থী মেধার অনন্য স্বাক্ষর রেখে আলোহা গ্র্যাজুয়েট হওয়ার গৌরব অর্জন করেছেন তাদের মাঝে ক্রেস্ট ও বিশেষ গ্র্যাজুয়েশন সনদ প্রদান করা হবে। 

একই সাথে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে আলোহা টাঙ্গাইল শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ