ঢাকা | 09 March 2026

ইবি টাঙ্গাইল পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ইবি টাঙ্গাইল পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ শনিবার টাঙ্গাইল শহরের সুগন্ধা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান ও সরকারি কুমুদিনী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।

সংগঠনের সভাপতি ও করটিয়া সরকারি সাদত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশেকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং সরকারি সৈয়দ মহব্বত আলী কলেজের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল জলিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, টাঙ্গাইলের বিচারক আ. ন. ম. ইলিয়াস; ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ময়মনসিংহ অঞ্চলের প্রধান মো. আনিসুর রহমান; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম শিবলী; বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম তালুকদার; সরকারি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম; মধুপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান; ঘাটাইল কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া এবং জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলামসহ টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ইবিয়ানগণ।

এ ছাড়া টাঙ্গাইল জেলায় বসবাসরত ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন। প্রতি বছরের মতো এবারও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি ইবিয়ানদের এক মিলনমেলায় পরিণত হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ