টাঙ্গাইল-০৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল,বের হয়েছি দলবদ্ধভাবে ইসলামের কল্যাণে । কিন্তু জনগণ এখন সচেতন, তারা সত্য ও নীতির রাজনীতিকে সমর্থন দেবে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে।তিনি বলেন, ইসলামী আন্দোলন দেশের মানুষের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।
পথসভায় বক্তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ তুলে ধরে ভোটারদের প্রতি সমর্থন কামনা করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার জাকির হোসেন সবুজ।