ঢাকা | 16 May 2026

ঈদযাত্রায় যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে তৎপর থাকবে প্রশাসন--- সুলতান সালাউদ্দিন টুকু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (১৫ মে) দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, ‘কোথায় কোথায় কোরবানির পশুর হাট বসবে সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

প্রতিমন্ত্রী টুকু বলেন, ‘যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঈদের সময় উত্তরবঙ্গগামী যাত্রীদের অন্যতম প্রধান রুট হওয়ায় প্রতি বছর সেখানে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কে বিশেষ নজরদারি রাখা হবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ