এনজিও ফেডারেশন (এফএনবি) টাঙ্গাইল জেলার নতুন কমিটি গঠন || সভাপতি সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা)'র নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহম্মেদ লিটন এবং সম্পাদক যৌথ উদ্যোগ এর নির্বাহী পরিচালক আবুল কালাম মোস্তফা লাবু।
এনজিও ফেডারেশন (এফএনবি) টাঙ্গাইল জেলা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও তিন বছরের জন্য (২০২৬–২০২৮) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৬ এপ্রিল সোমবার সকাল ১১টায় সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সকলের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে মোঃ মোজাম্মেল হোসেন তালুকদার (নির্বাহী পরিচালক - সামাজিক সেবা সংগঠন) ও রওশন আরা লিলি (নির্বাহী পরিচালক - আরপিডিও), সহ-সম্পাদক হিসেবে মির্জা সাকিফ হোসেন (নির্বাহী পরিচালক - সেতু) এবং কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আব্দুল বছির মিঞা (প্রধান নির্বাহী - এএসডি) নির্বাচিত হয়েছেন। এছাড়াও জেলা কমিটির অন্যান্য এনজিও’র নির্বাহী পরিচালকগণ নির্বাহী সদস্য হিসেবে এই কমিটিতে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ রিয়াজ আহম্মেদ লিটন তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি ঐক্যবদ্ধ ও কার্যকর টিম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এফএনবি টাঙ্গাইল জেলাকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তর করবে।