ঢাকা | 09 February 2026

কালিহাতীতে লতিফ সিদ্দিকী ও বিএনপি সমর্থকের মধ্যে সংঘর্ষে বিএনপির ৫ জন আহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল -৪ কালিহাতী নির্বাচনী এলাকায় লুৎফর রহমান মতিনের ধানের শীষ ও আব্দুল লতিফ সিদ্দিকীর হাঁস মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ০৫ জন আহত হয়েছে ।সংঘর্ষে ধানের শীষের সমর্থক আব্দুল কুদ্দুসের (৫৩) অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় ১২ টি সেলাই করা হয়েছে। ০৭ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অন্যান্য আহতরা হলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউনিয়ন ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল আজাদ (৫৬), পালিমা গ্রামের নজরুল ইসলাম (৫৫), কামাল (৪০),কাজিম উদ্দিন (৫৭) ।

আহতরা জানিয়েছেন, বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পালিমা থেকে নির্বাচনী প্রচারণায় লুহুরিয়া পৌঁছলে জয়বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত আওয়াল সিদ্দিকী ও ইসহাক সিদ্দিকীর নেতৃত্বে হামলা চালায়। হামলায় বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদসহ ০৫ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেনারেল হাসপাতালে ভর্তিকৃত কামালের মাথায় ৫ টি সেলাই করা হয়েছে এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত কুদ্দুসের মাথায় ১২ টি সেলাই করা হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, আব্দুল কুদ্দুসের মাথায় ১২ টি সেলাই করা হয়েছে।সে এখনও আশংকা মুক্ত নন।

এই হামলার ঘটনায় উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল করেছে। সারা উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।এ ঘটনার প্রতিবাদে এলেঙ্গা, বল্লা, রামপুর,কালিহাতীতে মিছিল করেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ