ঢাকা | 29 July 2026

কালিহাতীতে সংসদ সদস্যের কার্যালয় উদ্বোধন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ ভবন-২ এর দ্বিতীয় তলায় এই পরিদর্শন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই কার্যালয় চালুর ফলে এলাকার জনগণ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংসদ সদস্যের সঙ্গে সরাসরি যোগাযোগ ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে আরও সহজ সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এ সময় কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, "এই কার্যালয় এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং জনসাধারণের সমস্যা শুনে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। এটি জনগণের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগকে আরও সুদৃঢ় করবে।"

তিনি আরও বলেন, "একটি সুস্থ, নিরাপদ ও উন্নত কালিহাতী গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।" মাদক ব্যবসা, সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, মাদকমুক্ত কালিহাতী গড়ে তোলাই তাঁর অন্যতম প্রধান অঙ্গীকার।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ