ঢাকা | 15 August 2026

সখীপুরে গলায় রুটি আটকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে গলায় শুকনো রুটি আটকে জান্নাত নামে এক সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাত স্থানীয় সূর্য তরুণ শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা আজগর আলী সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও প্রবাসী।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর জান্নাত পড়তে বসলে তার মা তাকে রুটি খেতে দেন। পড়াশোনার ফাঁকে রুটি খাওয়ার সময় হঠাৎ তা গলায় আটকে যায়। আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ