ঢাকা | 14 April 2026

কুমুদিনী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরিশফা নামে এক শিশুর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরিশফা নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার রাতে এই শিশু মৃত্যু হয়। 

হাসপাতাল সূত্র জানায়, গত ২৯ মার্চ ঠান্ডা নিয়ে আরিশফা হাসপাতালে ভর্তি হয়। রোববার সন্ধ্যার দিকে হঠাৎ সে নিস্তেজ হয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরিশফা এ উপজেলার গোড়াই ইউনিয়নের চাঁনপুর গ্রামের আরমান  হোসেনের মেয়ে। আরিশফার বাবা জানান, চার মাস আগে আরিশফার জন্ম হয়। তার মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার হাসপাতালের সহকারী পরিচালক মো. আলী আহসান জানান, হামের উপসর্গ নিয়ে আরিশফা মারা গেছে। তার মৃত্যুর পর নমুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া হামের উপসর্গ নিয়ে কুমুদিনী হাসপাতালে আরও ২০ শিশু চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ