কুরতুবী আলিম মাদরাসা টাঙ্গাইল-এর কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৩০ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে কুরতুবী আলিম মাদরাসা টাঙ্গাইল। তিনপর্বে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার সব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত থেকে ইসলামী সঙ্গীত, আবৃত্তি, নাটিকা, সংলাপ, বাংলা, ইংরেজি ও আরবী ভাষায় বক্তব্য উপস্থাপন করে। তিনটি পর্বেই বিশেষ আকর্ষণ হিসেবে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুরতুবী আলিম মাদরাসার দাখিল বিভাগের বালিকা ও বালক শাখার শিক্ষার্থীরা এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। এতে মডারেট হিসেবে দায়িত্ব পালন করেন সরকারী সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজের প্রভাষক ড. মো: আব্দুল জলিল। বিচারকের দায়িত্ব পালন করেন সরকারী সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নুরুজ্জাহিদ, কুরতুবী মাদরাসার শিক্ষক আবুল কালাম আজাদ ও হারুন অর রশিদ।
প্রথমপর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মজলুমের কণ্ঠ’র সম্পাদক জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মোহালী গয়রাগাছা দাখিল মাদরসা সুপার মাওলানা আবুল হাশেম।
দ্বিতীয়পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন আলালপুর বোরহানুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলিল, উন্মেষ করটিয়া চেয়ারম্যান হাবিব উল্লাহ। তৃতীয়পর্বে প্রধান অতিথি ছিলেন করটিয়া রোকেয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রানা। তিনটি পর্বেই সভাপতিত্ব করেন কুরতুবী মাদরাসা টাঙ্গাইল’র চেয়ারম্যান হারুনুর রশীদ খান। বক্তৃতা করেন মাদরাসার সদস্য সচিব মো. রেজাউল করিম, পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুল হক, প্রি-ক্যাডেট বিভাগীয় প্রধান মাওলানা আবুল কালাম আজাদ, প্রি-হিফয বিভাগীয় প্রধান হাফেজ ইমামউদ্দিন প্রমুখ।
পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। একই সাথে চলতি বছর অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়।